সারাদেশ

চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১০০টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোডাউনের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, উদ্ধার করা নিষিদ্ধ জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরাও অংশ নেন।

একই বিভাগের আরও খবর