ঢাকা ম্যাগাজিন
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানোর কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯
হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮
মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে এই ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম ও হামসংশ্লিষ্ট জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে লিওনেল মেসির একটি আচরণকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় গঞ্জালো তাপিয়ার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাপিয়ার মুখে বল দিয়ে ধাক্কা দেওয়ার পর তার মাথার দিকেও বল ছুড়ে মারেন মেসি। তবে ঘটনার পর দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে 'জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: Voices from Australia' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানোর কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল দেশ পায় রাষ্ট্রনায়ক আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার। শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় 'জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মজুরি বোর্ড আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে '২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬'-এ তিনি এসব কথা বলেন। গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান' শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয়
আরও পড়ুন ›
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার
সারাদেশ
আরও পড়ুন ›রাজনীতি
আরও পড়ুন ›আন্তর্জাতিক
আরও পড়ুন ›
খেলা
আরও পড়ুন ›ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো
মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল
মতামত
আরও পড়ুন ›ভিডিও
আরও পড়ুন ›বিনোদন
আরও পড়ুন ›নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান ২৪৬ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২০ নভেম্বর ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
চারবার বিচ্ছেদের পর পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ
চারবার বিবাহবিচ্ছেদের পর পঞ্চমবার বিয়ের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন ৫৭ বছর বয়সি এই তারকা। ওই আড্ডার একপর্যায়ে জেনিফারের চারবার ডিভোর্সের বিষয়টি আলোচনায় উঠে আসে। ‘জেনি ফ্রম দ্য ব্লক’ খ্যাত এই গায়িকা অকপটে স্বীকার করেন, এই বিচ্ছেদগুলো তার জীবনের একটি বড় অধ্যায়। এ সময় এক দর্শক মজা করে বলে বসেন, ‘আপনার তো এখনো (বিয়ে করার জন্য) আরও ছয়টি আঙুল বাকি আছে!’ দর্শকের এমন রসিকতায় হেসে ফেলে জেনিফার পালটা জবাব দেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি ওই কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি। তবে পঞ্চম বিয়ে নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি এই তারকা। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’
‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে তারা বিয়ে করছেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরে দেশটির বিনোদন অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।
হুমায়ূন আহমেদের আজ জন্মদিন
কলমের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য পাঠককে। তার আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যের বরপুত্র ও নন্দিত কলমের জাদুকর হুমায়ূন আহমেদ। নিজের অসাধারণ সৃজনশীলতা ও লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে অমলিন। আজ ১৩ নভেম্বর, এই কিংবদন্তি লেখকের ৭৮তম জন্মদিন।
অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা
শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন। বাগদান ও বিয়ে নিয়ে সম্প্রতি আলোচনায় আসার পর এবার তিনি সোশ্যাল মিডিয়ায় জরুরি সতর্কবার্তা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ শিল্পের সঙ্গে শুধু শিল্পী ও কলাকুশলীরাই নন, বাদ্যযন্ত্রশিল্পী, উদ্যোক্তা, আয়োজক এবং মেলাকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও সম্পৃক্ত; ফলে এর বিকাশের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বহু মানুষের জীবিকা ও কর্মসংস্থানও জড়িত।
অর্থনীতি
আরও পড়ুন ›
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস
পুরোনো স্বর্ণের অলংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন করা হবে। ফলে আগের তুলনায় পুরোনো গহনা বদলে নতুন গহনা কেনার সময় গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন।
২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করা হলে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যসচিব মোতাছিম বিল্লাহ। তার দাবি, প্রশাসক জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিলেও প্রায় পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও তা বাস্তবায়ন করা হয়নি।
মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্যের দাম। বর্তমানে মসলার বাজারে দাম বেড়েছে ব্যাপক। মসলা জাতীয় পণ্যের দাম কেজিতে ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও।
লাইফস্টাইল
আরও পড়ুন ›
ডার্ক চকলেট খেলে কি উপকার হয়?
ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা ধারণা। কেউ বলেন, চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়; আবার কেউ বলেন, ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাগনেশিয়াম, জিংক ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। পরিমিত পরিমাণে খেলে এটি হৃদ্যন্ত্র, মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য কিছু উপকার বয়ে আনতে পারে।
প্রতিদিন লবঙ্গ খেলে মিলবে যেসব উপকার
ছোট্ট একটি মসলা হলেও লবঙ্গের গুণ অনেক। এতে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমাণে লবঙ্গ খেলে শরীর সুস্থ থাকতে পারে।
প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?
রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে রসুনের ব্যবহার বেশ পরিচিত। তবে খাবারের এই পরিচিত উপাদানটি হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের রক্তনালির সুস্থতা বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে কাঁচা রসুনে থাকা অ্যালিসিন নামের সক্রিয় উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধার প্রবণতা কমানো এবং ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এসব কারণে স্ট্রোকের ঝুঁকি কমানোর আলোচনায়ও উঠে এসেছে রসুনের নাম। তবে প্রতিদিন রসুন খেলেই স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব, এমন নিশ্চয়তা নেই।
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাকরি
আরও পড়ুন ›
ভালো ও দক্ষ কর্মীরাও কেন চাকরি ছেড়ে দেন
কর্মীদের চাকরি ছেড়ে যাওয়া কর্মজীবনের স্বাভাবিক অংশ হলেও কোনো প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে দক্ষ কর্মী চলে গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ এর পেছনে ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কর্মপরিবেশের নানা সমস্যা থাকতে পারে।
বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের অধীনে মামলা পরিচালনার জন্য ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। ৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, বেতন লাখের বেশি
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ টেকনিক্যাল এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ০৫ জুলাই থেকে। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে।
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগে আবেদন চলছে। মোট পদের সংখ্যা ৭২৫। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬। দশম গ্রেডের এই চাকরির বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০-সহ অন্য সুবিধা।
ঢাকা ম্যাগাজিন স্পেশাল
আরও পড়ুন ›
অটোরিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশার একটি গ্যারেজে অস্ত্র তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশে তৈরি ৫টি আগ্নেয়াস্ত্র, ২০টি গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে।
চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য
২০১৭ সালে টাঙ্গাইলের ভূঞাপুরের পুংলীপাড়ায় স্বামী আবদুর রহমানের বাড়ি থেকে আজমিরা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।
যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। অধিকাংশ মানুষ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় সড়কে যানবাহনের চাপ কমেছে।
জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় আরও ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।