রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে: রুমিন ফারহানা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, দেশে ফিরতে শেখ হাসিনার কোনো আইনি বাধা নেই। তবে দেশে ফিরে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে, জামিনের আবেদন করতে হবে এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী প্রচলিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে এবং এটি গণতান্ত্রিক চর্চার একটি স্বীকৃত অংশ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বাংলাদেশেও যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয় এবং তারা মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সরকারের নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার পাশাপাশি বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব উপস্থাপন করতে পারে, তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর