ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না। অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের কাজ।’
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীব (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
তিনি বলেন, গ্রেপ্তার নুরুল ইসলাম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে, সজীব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।