বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাজনীতি
জুলাই সনদ নিয়ে সরকার অন্তহীন প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের প্রতি আস্থা ও সম্মান হারাবে।
তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা এর নিন্দা জানাই।’
আরও পড়ুন
এ সময় জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সেমিনারে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দাবি, নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।