আইন-বিচার

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তী অধিবেশনে বিল: আইনমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর সরকার সংবিধান সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

তিনি জানান, এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই সনদসহ জনমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রেখে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একই বিভাগের আরও খবর