আন্তর্জাতিক

জার্মানিতে দাবদাহে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে জুন মাসের শেষ দিকে, যখন সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে উঠে যায়।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৪ হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি। উচ্চ বয়সী জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা বেশি হওয়ায় মৃত্যুর তালিকায় নারীর সংখ্যাও তুলনামূলক বেশি।

জার্মানির এই পরিসংখ্যান ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, চলতি বছরের জুন মাস ছিল পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন। এ সময় অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

এদিকে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসে ২০ থেকে ২৮ জুনের তাপপ্রবাহে অতিরিক্ত ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবার্ট কচ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত এক দশকে জার্মানিতে সবচেয়ে বেশি তাপপ্রবাহজনিত মৃত্যু হয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে। ওই দুই বছরে যথাক্রমে ৮ হাজার ৪০০ এবং ৬ হাজার ৯০০ জনের প্রাণহানি ঘটে।

জুনের ২৭ ও ২৮ তারিখের তাপপ্রবাহের সময় পশ্চিম জার্মানির কোলন শহরেই ১২০ জনের মৃত্যু হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় চার গুণ বেশি।

এ ঘটনায় দেশটির গ্রিন পার্টির নেতা ক্যাথারিনা ড্রোয়েগে অভিযোগ করেন, তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বাড়লেও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে জলবায়ু সুরক্ষা আইন দুর্বল করার অভিযোগও তোলেন।

একই বিভাগের আরও খবর