সারাদেশ

সরকার বন্যাদুর্গতদের পাশে আছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

প্রতিমন্ত্রী  শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নিজেও বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন এবং তার নির্দেশনাতেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান,   বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর