বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা।
আরও পড়ুন
-
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকারবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রীরবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
-
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীরশনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশপ্রেমীরা।