সারাদেশ

ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এদিন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী বাকি মাতুব্বরের বাড়িতে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

ডেপুটি স্পিকার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধীদলীয় নেতার সহযোগিতায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।

তিনি বলেন, রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই কাজ করছেন।

আরও পড়ুন

কায়সার কামাল আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য দেশের মানুষ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-যুবকদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, অতীতে অনেক মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জনগণের ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্র এখন এগিয়ে যাচ্ছে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ডেপুটি স্পিকারের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধুর আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদ পরিচালনায় সরকারি ও বিরোধী দলের সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

একই বিভাগের আরও খবর