সারাদেশ

ধর্মীয় সম্প্রীতিতে সিলেট দেশের উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল হক

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় নেতাদের দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণদের যেন বিপথে যেতে না হয়, সে বিষয়ে পরিবার, সমাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, ভারতের সহকারী হাইকমিশনার, মহাশ্মশান কমপ্লেক্সের কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর