জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সফর করছেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আরও পড়ুন

আইএসপিআরের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা-সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

একই বিভাগের আরও খবর