জাতীয়

বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে দুর্নীতি হয়েছে ১৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে রাষ্ট্রের ১৪০ কোটি টাকা তমা কনস্ট্রাকশনের নামে লেনদেন হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই অর্থ লুটপাট করা হয়েছে।

তিনি আরও বলেন, “এবার আমরা একই কাজ ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে করেছি। সেটাও আরও কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করছি। আশা করছি, সরকারের কোনো ব্যয়ই হবে না।”

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর