জাতীয়

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। এ বিষয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব। তিনি জানান, বিষয়টি নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিরোধী দলগুলোকে ওই কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশকে একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের সুযোগ করে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন

বিএনপির মহাসচিব বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

একই বিভাগের আরও খবর