জাতীয়

১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

মঙ্গলবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এআই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য চারটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গাজীপুরে অনুষ্ঠিত হবে ‘২০২৬ ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। এতে এশিয়ার বিভিন্ন দেশের ১২০ থেকে ১৩০ জনের বেশি তিরন্দাজ ও প্রশিক্ষক অংশ নেবেন।

এছাড়া ‘নতুন কুঁড়ি’ ২০২৫-২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্ন’ প্রকল্পের আওতায় শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে থাকা ৯ লাখ তরুণ-তরুণীকে পর্যায়ক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় যুব দিবস প্রতি বছর ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট পৃথকভাবে পালনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

একই বিভাগের আরও খবর