বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এ তথ্য জানান।
জাতীয়
ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না, জানালেন সাবেক প্রেস সচিব
পোস্টে তিনি লেখেন, “একটি বিষয় নিশ্চিত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন না। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, ‘তিন শূন্যের বিশ্ব’ গঠনের স্বপ্ন বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রসারে তাঁর চলমান কাজেই নিবেদিত থাকবেন।”
শফিকুল আলমের এ বক্তব্যের পর ড. ইউনূসকে ঘিরে চলমান রাষ্ট্রপতি হওয়ার জল্পনা-কল্পনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।