জাতীয়

দায়িত্ব নেওয়ার পর শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে তিনি নৌসদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। সেখানে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আইএসপিআর আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দিকনির্দেশনা অনুযায়ী দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নতুন নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডার প্রযুক্তি সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

একই বিভাগের আরও খবর