জাতীয়

জ্বালানির দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানির বাজার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের জন্য বাস্তবে নতুন কোনো পরিবর্তন হয়নি। আগে যে শুল্কহার কার্যকর ছিল, নির্ধারিত সময় শেষ হওয়ায় সেটিই দেশটির নিজস্ব আইনি কাঠামোর আওতায় নতুন ব্যবস্থায় বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তাই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর