জীবনযাপন

ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’মুক্ত টুথপেস্ট চিনবেন যেভাবে, জানাল ইএসডিও

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

ইএসডিওর গবেষণা অনুযায়ী, নিচের আটটি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি—

 

জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)

আরও পড়ুন

 

প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড)

 

ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড)

 

প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)

 

সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত)

 

কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত)

 

কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত)

 

কুডুমু-অরেঞ্জ (থাইল্যান্ড)

 

ইএসডিও জানিয়েছে, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়ী করা নয়। বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জন্য জাতীয় মানদণ্ড, গ্রহণযোগ্য সীমা, পরীক্ষার নির্দেশিকা এবং পণ্যের লেবেলে উপাদান প্রকাশের বাধ্যবাধকতা না থাকায় বর্তমান পরিস্থিতির একটি বৈজ্ঞানিক চিত্র তুলে ধরা হয়েছে।

 

সংস্থাটি জনস্বাস্থ্য সুরক্ষায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জন্য বিজ্ঞানভিত্তিক জাতীয় মানদণ্ড প্রণয়ন, নিয়মিত বাজার তদারকি, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের লেবেলে উপাদান সম্পর্কিত স্বচ্ছ তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

 

এছাড়া এ বিষয়ে আরও গবেষণা পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইএসডিও।

একই বিভাগের আরও খবর