জাতীয়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। একসময় বিশ্বে প্রায় এক লাখ বাঘ থাকলেও বর্তমানে এ সংখ্যা কমে প্রায় পাঁচ হাজারে নেমে এসেছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে, বাঘের অস্তিত্ব আজ গুরুতর হুমকির মুখে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এখনই কার্যকর উদ্যোগ নেওয়া এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা না গেলে ভবিষ্যতে বাঘ আরও বড় সংকটে পড়বে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

সুলতান সালাউদ্দিন টুকু জানান, বর্তমানে সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানায় মোট প্রায় ৫০টি বাঘ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাঘ আমাদের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই প্রাণী সম্পর্কে জানতে পারে এবং সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।”

বিজ্ঞাপন

বাঘ গণনায় বরাদ্দকৃত বাজেট ও এ-সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘ গণনার দায়িত্ব বন বিভাগের। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। তবে বন বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্যুভেনির শপ উদ্বোধন করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতীয় চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর