আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এ ফি ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচির সঙ্গে যুক্ত করা হতে পারে। এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিষয়ভেদে এক থেকে তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।

বর্তমানে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সমর্থন রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এছাড়া প্রস্তাবিত এই ফি কোন শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে সেখানে কর্মসংস্থানের পরিকল্পনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি বড় ধরনের আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ওপিটি কর্মসূচির মাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ অনেকের জন্য সীমিত হয়ে যেতে পারে।

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রস্তাবটি এখনও নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে।

একই বিভাগের আরও খবর