বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করবে।
তিনি বলেন, “মিয়ানমার সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হয়নি। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছেন।”
আরও পড়ুন
-
পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভাবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
-
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিতবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
-
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন। এ বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে।
এদিকে মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক, পররাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীর হাতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলে আটক রয়েছেন এবং অনেকে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী জানান, আটক জেলেদের শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।