শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে গুলশানের একটি মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন।
এ সময় একজন তাকে সালাম জানান। অন্যদিকে পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, “একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।” পরে একই ব্যক্তি আরও বলেন, “১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।”
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালন শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন
-
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রীবুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
-
বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বানবুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
-
দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদত্যাগের পর তিনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিভিন্ন সময় বিক্ষোভ অনুষ্ঠিত হলেও সাংবিধানিক ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় রেখে তিনি দায়িত্বে বহাল ছিলেন।