জাতীয়

শীর্ষ শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়নে গুরুত্ব

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা, করব্যবস্থার সংস্কার, নিয়ন্ত্রক জটিলতা নিরসন, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

বৈঠকে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, কর ও শুল্কনীতি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং বেসরকারি খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার ও বেসরকারি খাতের মধ্যে এ ধরনের নিয়মিত সংলাপ দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

 
 
 

একই বিভাগের আরও খবর