সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলের ভাষা সংঘাত উসকে না দিক: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না বলে যে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। তাঁর দাবি, গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং এ ক্ষেত্রে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে যে বিষয়গুলোতে বিএনপির আপত্তি রয়েছে, সেগুলো দল স্পষ্টভাবে জানিয়েছে।
তিনি বলেন, “স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন
গণমাধ্যম প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির অভ্যন্তরে কোনো গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন। এ সময় গণমাধ্যম প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, “বাইরে এসে হাসিনার মতো ভাষায় কথা বলা ঠিক নয়। পরিস্থিতি এমন পর্যায়ে যেন না যায়, যেখানে রাজনৈতিক মতপার্থক্য সংঘাতে রূপ নেয়।”