জাতীয়

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং (Qingfeng Zhang)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার আশা করে।

তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং গ্রামীণ উন্নয়নে রূপান্তরমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে এডিবিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহায়তা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গবেষণার ক্ষেত্রে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশে সংস্থাটি অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মোহা. এনামুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর