অর্থনীতি

স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে সর্বশেষ গত ২৮ জুলাই রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

এদিকে একই দিন বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দামও প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে।

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন