জাতীয়

ঢাকার নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসক জানান, শিল্পকারখানার বর্জ্য যেন নদীতে না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, নদী রক্ষা করা না গেলে পরিবেশের পাশাপাশি মানুষের জীবন-জীবিকাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই যেসব প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মো. আবদুস সালাম আরও জানান, সরকারের লক্ষ্য দেশের সব নদীকে দূষণমুক্ত করা। তবে এ কার্যক্রমের সূচনা হবে ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে, পরে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন