বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করা হবে।
আরও পড়ুন
-
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্তমঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
-
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তানমঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
-
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবিরমঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সে সময় তিনি বলেছিলেন, বছরের শুরুতে স্কুলে ভর্তি কার্যক্রমে লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে এবং লটারি পদ্ধতি প্রত্যাহার করা হবে।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতিই বহাল থাকছে, আর অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হয়। পরে ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি কার্যকর করা হয়।