শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত 'প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা' গ্রন্থের মোড়ক উন্মোচন ও 'আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী
রিজভী বইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বই অন্ধকার দূর করতে বাতির মতো কাজ করে এবং মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীদের তত্ত্ব বই আকারে প্রকাশিত হওয়ার কারণেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়ে, চর্চা করে ও নতুন আবিষ্কারে এগিয়ে যায়। তিনি বলেন, বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট; এটি অর্জন করলে ব্যক্তি ও বহির্জগত উভয় ক্ষেত্রেই অন্ধকার দূর করা সম্ভব।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, এই সময়ে সরকার কী কী কাজ করেছে, তার পরিসংখ্যান ও ঘটনাবলি বইটিতে তুলে ধরা হয়েছে। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ভবিষ্যতে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন। গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপগুলোরও সংক্ষিপ্ত চিত্র রয়েছে গ্রন্থটিতে।
আরও পড়ুন
রিজভী জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি নিজে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে দেখছেন এবং দিন-রাত কাজ করে যাচ্ছেন। কেউ দায়িত্বে অবহেলা করলে তিনি শক্ত হাতে ব্যবস্থা নেন—পাশাপাশি যারা কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, যারা সরকারের কাজে বাধা দিতে ও কলঙ্ক লেপতে চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ গ্রন্থটি সবার হাতে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, যা মানুষকে অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সত্য পথ দেখাবে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়াল প্রমুখ।