শনিবার (৮ আগস্ট) সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয়
দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এ সময় তিনি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
এ ছাড়া সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের রাষ্ট্রীয় ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।
আরও পড়ুন
সফরটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও কার্যকর করা এবং মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।