সারাদেশ

গ্রামেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, ফলে বর্তমানে এ খাতে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। তিনি অভিযোগ করেন, ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন