সোমবার (১৭ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আইন-বিচার
‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেদিন সন্ধ্যায় তাকে ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান, শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ ভারতে আসার অনুমতি চেয়েছিলেন এবং তা মঞ্জুর করা হয়েছে।
শেখ হাসিনা ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন, সে বিষয়টি এখনো স্পষ্ট করেনি ভারত সরকার। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।