আন্তর্জাতিক

নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন।

বিজ্ঞাপন

১৯৫০ সাল থেকে ভারত ও নেপালের মধ্যে এই বিশেষ সামরিক রীতি চলে আসছে। এর আওতায় দুই দেশের বর্তমান সেনাপ্রধানকে পরস্পরের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়।

বিজ্ঞাপন

চার দিনের সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল ধীরজ শেঠ। সফরের শুরুতে তিনি নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে গুরুত্ব

জেনারেল শেঠের সফরকে ভারত-নেপালের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে ভারতীয় দূতাবাস। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং সেনাবাহিনী-টু-সেনাবাহিনী সম্পর্কের ওপর ভিত্তি করে এই সহযোগিতা গড়ে উঠেছে বলে জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞাপন

সফরের অংশ হিসেবে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের এই সফরের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছে।

একই বিভাগের আরও খবর