রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: জামায়াত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ ছিল সরকারের সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার একটি উদ্যোগ। নির্বাচনের ফলাফল কী হবে, তা আগে থেকেই জানা থাকলেও জনগণের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে তারা নির্বাচনে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ প্রশ্নবিদ্ধ হওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন না হয়ে থাকলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার জরুরি। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর