রাজনীতি

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) এনপিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের বক্তব্য ও কর্মকাণ্ডে সভ্যতা ও মূল্যবোধের প্রতিফলন দেখা যায় না। তারা মানুষকে যথাযথ মূল্যায়নও করে না বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন বলেন, একসময় তিনি জামায়াতের পক্ষে বক্তব্য দিয়েছেন, যখন দলটি মজলুম অবস্থায় ছিল। কিন্তু সময়ের সঙ্গে কীভাবে একটি দল মজলুম থেকে জালিমে পরিণত হতে পারে, তার উদাহরণ জামায়াত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতকে অনেকে এখনো মজলুম হিসেবে তুলে ধরেন। তবে বিরোধী দলে থেকেও হুমকি, পেশিশক্তির ব্যবহার, ক্যাম্পাস ও হল দখলের মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ থাকলে তাদের প্রকৃত অর্থে বিরোধী দল বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর