নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন ও যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।
ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুওয়াকোট জেলার বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধসে সড়ক, সেতু, বিদ্যুৎ সংযোগসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন
-
৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজনশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
-
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
-
পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্পশুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। তবে দুর্যোগের ব্যাপকতার কারণে নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।