বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও আপত্তির কারণ থাকা উচিত নয়।
আরও পড়ুন
-
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলসোমবার, ১২ অক্টোবর ২০২৬
-
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারীসোমবার, ১২ অক্টোবর ২০২৬
-
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভীসোমবার, ১২ অক্টোবর ২০২৬

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
গত ৭ আগস্ট মক্কায় চুক্তিটি সই হওয়ার পর বাংলাদেশও এতে যোগ দিতে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে মতামত পাওয়া যাচ্ছে।