সম্প্রতি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে স্ট্যান্ডটির নাম বর্তমান বিসিবি প্রশাসন বাতিল করেছে বলে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও গুজব ছড়ায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে বিসিবি।
বোর্ড জানায়, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার সিদ্ধান্ত বর্তমান প্রশাসন নেয়নি। আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম যথাযথভাবে ব্যবহার ও প্রদর্শন করা হচ্ছে।
বিসিবি আরও জানায়, স্ট্যান্ডের নামসংবলিত সাইনেজ নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে সরানো বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের কাজ সাধারণত ম্যাচ না থাকার দিন করা হয়।
আরও পড়ুন
-
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দনরবিবার, ১৬ আগস্ট ২০২৬
-
শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রীশনিবার, ০৮ আগস্ট ২০২৬
-
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীশুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই তাঁর নামে স্ট্যান্ডটির নামকরণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিসিবি।
বোর্ডের দাবি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও মিথ্যা বক্তব্য ছড়ানো হচ্ছে। এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিসিবি।