শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠেছিল, যা তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল।
আন্তর্জাতিক
ফেড চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৩২ দশমিক ৪০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ফেড চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বৃদ্ধি বা কঠোর মুদ্রানীতির ইঙ্গিত মিললে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম আরও কমতে পারে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না।
আরও পড়ুন
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৮৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৪০ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।