ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন।
অপরাধ
রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির মায়ের দায়ের করা মামলার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ।
আরও পড়ুন
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।