ক্রিকেট

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সীমিত ওভারের সিরিজ আয়োজন নিয়ে ভারতীয় বোর্ড ও সরকারের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য নতুন সময় খুঁজছে।

বিজ্ঞাপন

সূত্রটি জানায়, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও পরে তা ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

তবে ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজ আয়োজনের পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি হয়েছে। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

বিজ্ঞাপন

সব মিলিয়ে সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা কমে গেছে। শেষ পর্যন্ত জানুয়ারিতে সিরিজটি মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর