আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার সরকারের কূটনৈতিক নোটের মাধ্যমে প্রথম দফায় ফেরত পাঠানোর জন্য নির্ধারিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রত্যাবাসনে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ব্যবহারের কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ কার্যক্রমে মালয়েশিয়ার স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সরকার জানিয়েছে, ২০২৬ সালে শরণার্থী হিসেবে দাবি করা মিয়ানমারের ৪ হাজার ৮ জন নাগরিককে শরণার্থী নিবন্ধন কর্মসূচির আওতায় আনা হবে। অন্যদিকে, স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ৫ হাজার ব্যক্তিকে পর্যায়ক্রমে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন

গত ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে মিয়ানমারের ১০ হাজার ৩৮৮ নাগরিক আটক ছিলেন। তাদের পরিচয়, নাগরিকত্ব, শরণার্থী দাবি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য যাচাই করছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মালয়েশিয়া সরকার জানিয়েছে, মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর