শনিবার লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সারাদেশ
মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী
মন্ত্রী বলেন, মাদক দেশের মেধা ও সম্ভাবনাকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তরুণদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার হার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
অনুষ্ঠানে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার চার শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।