শনিবার কুমিল্লায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশ
বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব: সারজিস আলম
সারজিস আলম বলেন, এনসিপি অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস করবে না। বিএনপির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, দলটি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে বিএনপি ও আওয়ামী লীগকে এনসিপি আলাদাভাবে দেখে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতা তৈরি করতে পারলে দেশের মানুষ দলটির প্রতি আরও বেশি আস্থা রাখবে। ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে গ্রহণ না করার পরিকল্পনার কথাও জানান তিনি।
আরও পড়ুন
এনসিপি অতীতের মতো ‘দিনে বিরোধিতা, রাতে সমঝোতার’ রাজনীতি করবে না উল্লেখ করে সারজিস বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকাই তাদের রাজনৈতিক অবস্থান।