সারাদেশ

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখি: ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হেফাজতের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সরকারের ওপর গঠনমূলক পরামর্শ থাকা প্রয়োজন, যাতে ভুলত্রুটি এড়ানো যায়।

বিজ্ঞাপন

এ সময় মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী জানান, ধর্ম প্রতিমন্ত্রী ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সবার ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন।

আরও পড়ুন

ধর্ম প্রতিমন্ত্রীর নিয়োগের প্রতিবাদে হেফাজতের আগের বিবৃতি নিয়েও সাক্ষাতে কোনো আলোচনা হয়নি বলে জানান মুফতি আইয়ুব বাবুনগরী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর