সারাদেশ

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে নিজ জেলায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকা উপহার দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের মাধ্যমে বাউফলকে তুলে ধরার সুযোগ বড় নেয়ামত। এ ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সংবর্ধনার জবাবে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া তার জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি যেন ইসলামের খাদেম হিসেবে কাজ করতে পারেন, সে জন্য দোয়া কামনা করেন।

আরও পড়ুন

উল্লেখ্য, নুরুদ্দিন জাকারিয়ার বাড়ি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তাঁর বাবা মাওলানা নুরুল আমিন ও মা ইয়ানুর বেগম।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর