আইন-বিচার

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার আশুলিয়ার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, দক্ষ আইনজীবীর যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয় থাকা জরুরি। মামলার তদন্তে কোথায় ভুল হয়েছে, সাক্ষ্য-প্রমাণে অসঙ্গতি বা ঘাটতি আছে কি না—তা খুঁজে বের করার সক্ষমতাও অর্জন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আইন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে গিয়ে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দেন। এতে মামলা পরিচালনা, সাক্ষী জেরা ও আইনি যুক্তি উপস্থাপনে বাস্তব অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের উপস্থাপনা ও আইনি যুক্তি পর্যালোচনা করে বিভিন্ন পরামর্শ দেন চিফ প্রসিকিউটর।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর