রোববার সকালে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
আইন-বিচার
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে রিট
শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটে হাইকোর্ট দায়িত্ব বণ্টনকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ক্ষমতাসীন দলের ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তারা দায়িত্বপ্রাপ্ত জেলায় স্থানীয় সরকারসহ অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার ক্ষমতা অক্ষুণ্ন রেখে সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।