রোববার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ সময় বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। তিনি ভূমিসেবা ডিজিটালাইজেশনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ডিজিটাল সেবা জনগণকে ক্ষমতায়নের পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়িয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়েছে।
আরও পড়ুন
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত, দুর্যোগ সহনশীলতা জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া তার জন্য গর্বের। আগের অর্জনগুলো ধরে রেখে মানুষের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নতুন সমাধান তৈরিতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।